‘সোনার বাংলা’র স্বপ্নপূরণে কাজ করবে নতুন সরকার: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৬:৪০ পিএম


‘সোনার বাংলা’র স্বপ্নপূরণে কাজ করবে নতুন সরকার: অমিত শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  ফাইল ছবি

পশ্চিমবঙ্গের নতুন সরকার ‘সোনার বাংলা’র স্বপ্নপূরণে সর্বোচ্চ চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

শুক্রবার (৮ মে) ভারতের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর এ মন্তব্য করেন তিনি।  

এদিন বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করার পর তাকে অভিনন্দন জানান অমিত শাহ। এরপরই তিনি ঘোষণা করেন, শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। 

সেইসঙ্গে তিনি বলেন, নতুন সরকার ‘সোনার বাংলা’র স্বপ্নপূরণে সর্বোচ্চ চেষ্টা করবে। 

আরও পড়ুন

তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলোকে পরাজিত করে বিজেপিকে ম্যান্ডেট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জনগণের এই আস্থার মর্যাদা দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাদের লক্ষ্য।

শনিবার (৯ মে) বেলা ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে শুক্রবার সন্ধ্যায় লোক ভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। এ সময় তার সঙ্গে বিজেপির সব বিধায়কের স্বাক্ষর করা সমর্থনপত্র থাকবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission